

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ধামইরহাট আঞ্চলিক মহাসড়কে কালাপুর ডাবল ব্রিজ এলাকায় একটি খাল থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়রা খালে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় শরীরের বেশিরভাগ অংশে পচন ধরে গেছে।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো.এনায়েতুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :