

মামুনুর রশীদ,
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি-
বরেন্দ্রভূমি অধ্যুষিত শস্য ভান্ডার খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলায় এ বছর গমের বাম্পার ফলনের সম্ভাবনা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে গম চাষ করা হয়েছে ১ হাজার ১শ ৫ হেক্টর জমিতে। প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকদের মাঝে গম বীজ-২০ কেজি ও ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি করে দেওয়া হয়েছে।
সরেজমিনে মাঠে গিয়ে জানা যায়, উপজেলায় এবার বারি গম-৩২ ও ৩৩ চাষ করেছেন কৃষকরা। গম চাষে পানি কম লাগে এবং শ্রমিক খরচ কম এবং লাভ বেশি হয়। কৃষকরা আশা করছেন বাজারে গমের দাম ভাল থাকলে লাভবান হবেন।উপজেলার নজিপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের গমচাষি মো.মেজবাহ উদ্দীন জানান, এ বছর ১ বিঘা জমিতে গমের চাষ করেছেন। গম চাষে বিঘা প্রতি প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার টাকা খরচ হয়ে। এ ছাড়াও গম চাষে বিশেষ কোন শ্রমিক খরচ নেই। বীজ বপন থেকে গম উঠানো পর্যন্ত ২ বার পানি সেচ দিলেই হয়। গম বিঘা প্রতি প্রায় ১২ থেকে ১৫ মণের মতো হবে বলে আশা করছেন। কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহরাব হোসেন বলেন, এবার কুয়াশা ও ঠান্ডা বেশি থাকায় গমের ফলন ভাল হবে। জে/এ

আপনার মতামত লিখুন :