[gtranslate]

পত্নীতলায় যুবদল’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৯:০২ অপরাহ্ন / ১০৭
পত্নীতলায় যুবদল’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মামুনুর রশীদ, পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের থানা ও নজিপুর পৌর শাখার আয়োজনে ঐতিহাসিক ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( অক্টোবর) বিকেল ৪ টায় নজিপুর সরদার পাড়া দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিবের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা,এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী সরদার,পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন,সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ও মো.আব্দুল্লাহ আল মাসুম, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব,নজিপুর পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন,যুগ্ম আহবায়ক আব্দুল কাদের প্রমুখ।

উক্ত আলোচনা সভায় বক্তারা যুবদলের ইতিহাস,গৌরব ও সাফল্য নিয়ে আলোচনা করেন।