[gtranslate]

পত্নীতলা থানা পরিদর্শনে পুলিশ সুপার


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন / ১৬৮
পত্নীতলা থানা পরিদর্শনে পুলিশ সুপার

মামুনুর রশীদ,
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি-

সেবা প্রত্যাশীরা যেন বিরূপ ধারণা নিয়ে থানা থেকে ফিরে না যায় পত্নীতলা থানা পরিদর্শন কালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এসব কথা বলেন। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) আকস্মিক ভাবে এই থানা পরিদর্শনে তিনি বলেন,“থানায় আগত কোন সেবা প্রত্যাশী যেন বিরূপ কোন ধারণা নিয়ে থানা থেকে ফিরে না যায় এ বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি থানার সদস্যদেরকে নির্দেশনা দেন। থানায় রক্ষিত রেজিস্টারসমুহ যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। তাছাড়া, সকল প্রকার অনিয়ম ও মাদক থেকে দুরে থাকার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।” পরিদর্শনকালে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান ও অন্যান্য পুলিশ সদস্যরা  উপস্থিত ছিলেন। জে/এ