[gtranslate]

পাবনার আতাইকুলা ও সাঁথিয়া থানা পরিদর্শন করলেন রাজশাহী- ডিআইজি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন / ১৯১
পাবনার আতাইকুলা ও সাঁথিয়া থানা পরিদর্শন করলেন রাজশাহী- ডিআইজি

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

(২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ) পাবনার আতাইকুলা ও সাঁথিয়া থানা বার্ষিক পরিদর্শন করেন।

রাজশাহী ডিআইজি থানায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন এবং একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন ৷ রেঞ্জ ডিআইজি অফিসার ও ফোর্সদের ডিউটি ও আইন শৃঙ্খলা সংক্রান্তে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী ডিআইজি ,আইনের প্রয়োগ, মামলা নিষ্পত্তি উপর গুরুত্বারোপসহ কাঙ্ক্ষিত সেবার মান উন্নতি করার নির্দেশনা দেন । তিনি থানার অফিস কম্পাউন্ড ঘুরে দেখেন। তিনি নন এফআইআর রেজিস্টার, সাধারণ ডায়েরি, ডিউটি রেজিস্টার,দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, পাবনা অত্র থানার অফিসার ইনচার্জগন সহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।