[gtranslate]

পার্বত্য এলাকার মানুষ এগিয়ে আসতে হলে প্রথমে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে ——– জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৩, ২:৪৭ অপরাহ্ন / ৪৫৪
পার্বত্য এলাকার মানুষ এগিয়ে আসতে হলে প্রথমে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে ——– জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- পার্বত্য এলাকার মানুষ এগিয়ে আসতে হলে প্রথমে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য ও শিক্ষা কমিটির আহ্বায়ক প্রিয়নন্দ চাকমা।

তিনি মঙ্গলবার( ১৭ জানুয়ারি) সকাল ১১ঃ০০ ঘটিকায় উপজেলা শিল্পকলা একাডেমিতে প্রধান শিক্ষকদের ২০২৩ সালের প্রথম মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষকতার মতো মহান পেশা যা- তুলনা করা যায় না।আমরা যে যাই করিনা কেন প্রত্যেকে যদি নিজের দায়িত্ব ঠিকমত পালন করি তাহলে এগিয়ে যাবো। শিক্ষা সমৃদ্ধ জাতি, সমৃদ্ধ সমাজ গড়ে তুলে।দূর্গম হলেও এই এলাকায় ছাত্র – ছাত্রীদের পাঠদান দেওয়া যায়।যদি কোন না কোনভাবে প্রাথমিক শিক্ষা নিশ্চিত না হয়,তাহলে মুখ থুবড়ে পড়বে উচ্চ শিক্ষা। সে জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষাকে।

প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা ও রেমলিয়ানা পাংখোয়া এবং সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুদেব দাশ,অরুন তঞ্চঙ্গ্যা,রঞ্জন তঞ্চঙ্গ্যা,জ্ঞানেন্দু চাকমা সহ উপজেলার সবকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা।

এ/হ