

এম আব্দুর রাজ্জাক,
স্টাফ রিপোর্টার-
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম সাপাহার থানা বার্ষিক পরিদর্শন করেন। (শনিবার ২০ সেপ্টেম্বর) পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল, অফিসার ইনচার্জ সাপাহার থানা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে। মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স’র ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকরী পেট্রোল নিশ্চিত করা, মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো গতিশীল হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন। পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান। প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পুলিশ সুপার থানার আশপাশ, মেস ও ব্যারাক পরিদর্শন করেন এবং থানার সামগ্রিক পরিচ্ছন্নতার বিষয়ে সক্রিয় থাকার জন্য তিনি নির্দেশনা দেন। সাপাহার থানার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান নিরুৎসাহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ সাপাহার থানাকে নির্দেশ প্রদান করেন। এ সময় থানার সকল স্তরের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :