

আলমগীর শরীফ,
ঝালকাঠি জেলা প্রতিনিধি-
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের বিখ্যাত সংগীত শিল্পী ও স্থানীয় মানবিক ব্যক্তিত্ব নকুল কুমার বিশ্বাস এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত সংগীত শিল্পী মোসাঃ ছালামা বেগম (বরিশালের বাউল ছালমা) ৬ ডিসেম্বর-২০২৫ খ্রি. শনিবার মাদারীপুরের ঘটকচর এলাকায় নকুল কুমার নির্মিত বিনোদন কেন্দ্র “ছন্দ আনন্দন শিশু পার্ক” চত্বরে সংগীত পরিবেশন করে হাজার হাজার দর্শকদের মনোমুগ্ধকর বিনোদন উপহার দেন। উক্ত সংগীত অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোর উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে আরও সংগীত শিল্পী ও কলাকৌশলী হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করেন ইনডেপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও সংগীত ব্যক্তিত্ব আঃ রহিম রেজা, সংগীত পরিচালক ঈমন খান, আলোচিত সংগীত শিল্পী বর্ষা বাংলাদেশী ও সাংবাদিক আলমগীর শরীফসহ আরও অনেকে। জে/এ
আপনার মতামত লিখুন :