[gtranslate]

ফেনীর দাগনভূঞায় আনসার সদস্য রহমত উল্যাহর সহযোগিতায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ১:২৯ অপরাহ্ন / ৭৪
ফেনীর দাগনভূঞায় আনসার সদস্য রহমত উল্যাহর সহযোগিতায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সংবাদদাতা:
ফেনীর দাগনভূঞা উপজেলা আনসার সহকারী কোম্পানী কমান্ডার মোঃ রহমত উল্যাহ্ এর সহযোগিতায় উপজেলার রাজাপুর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ শরীফ খান শাহরুখকে (২০) ২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর এলাকার কলিম উদ্দিন দফাদার বাড়ির সামনে থেকে শরীফ খান শাহরুখকে গ্রেফতার করে যৌথবাহিনী।

গ্রেফতার শরীফ খান শাহরুখ উপজেলার রাজাপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) জয় নারায়ণপুর গ্রামের কলিম উদ্দিন দফাদার বাড়ির বেলাল হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলা আনসার সহকারী কোম্পানী কমান্ডার মোঃ রহমত উল্যাহ্ এর সংবাদের ভিত্তিতে ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার রাজাপুর ইউনিয়নে জয় নারায়ণপুর এলাকা থেকে শরীফ খান শাহরুখকে ২৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে যৌথবাহিনী।

অভিযানকালে ওই যুবকের হাতে পলিপ্যাকে থাকা ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে দাগনভূঞা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কর্মকর্তা, সেনা সদস্য ও থানার উপ পরিদর্শকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ধৃত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। পরদিন সকালে আসামীকে আদালতের পাঠানো হয়েছে।