[gtranslate]

বগুড়ায় সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন / ৪৫
বগুড়ায় সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

৫ মার্চ বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “করতোয়া”-এ জেলার আওতাধীন ৫০টি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের Inspection, Regulatory and Coordinating Function of the Bangladesh Food Safety Authority (STIRC) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন মো. খুরশীদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, বিএসটিআই বগুড়ার সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
প্রশিক্ষণে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। এতে ভেজালমুক্ত ও দূষণমুক্ত নিরাপদ সেমাই উৎপাদন ও বাজারজাতকরণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলা, মান নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য সরবরাহের ওপর গুরুত্বারোপ করা হয়। জে/এ