

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের যাত্রী বেগম বলি (৫৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ২৩৮ পিস নেশার এ্যাম্পলসহ আটক করেছে রেলওয়ে পুলিশ।
০২ জানুয়ারি(সোমবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করে ২৩৮ পিস নেশার এ্যাম্পলসহ বেগম বলিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী বেগম বলি নওগাঁ জেলার আত্রায় উপজেলার সাহাগোলা এলাকার ফিরোজ হোসেন খানের স্ত্রী।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়,সোমবার সকালে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস টেনে মাদক যাচ্ছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে যাত্রী বেশে থাকা বেগম বলিকে ২৩৮ পিস নেশার এ্যাম্পলসহ বেগম বলিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক নিয়ন্ত্রণে আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :