

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
(২৭ আগস্ট) বাংলাদেশের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা থেকে যাত্রা শুরু করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হনান কনস্ট্রাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ (এইচসিআইজি)।
মঙ্গলবার বিকাল ৪ টায় খাদ্য সামগ্রী নিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কোম্পানিটির বাংলাদেশ শাখার উর্ধতন কর্মকর্তারা। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, পানিসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি। প্রাথমিক ভাবে এক হাজার মানুষকে এই খাদ্য সামগ্রী দেওয়া হবে। আগামী সপ্তাহে রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণ সামগ্রী প্রদান করবে।
হনান কনস্ট্রাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ (এইচসিআইজি) মূলত আবাসন, সড়ক ও সেতু নির্মাণ, পানি সংরক্ষণ ও স্থানান্তর প্রকল্প নির্মাণসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটি গবেষণা, নকশা প্রণয়ন, রিয়েল এস্টেট বিজনেস, শিল্প বিনিয়োগও করে থাকে।
১৯৫০ এর দশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ শুরু করে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের ৫৯ টি দেশ এবং অঞ্চল জুড়ে তাদের কর্ম পরিধি প্রসারিত করেছে। বর্তমানে এই কোম্পানির ১২ টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।
আপনার মতামত লিখুন :