[gtranslate]

বরিশাল বিভাগে পুলিশ সদস্যদের সাথে আইজিপির প্রাক-নির্বাচনি সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন / ৮৬
বরিশাল বিভাগে পুলিশ সদস্যদের সাথে আইজিপির প্রাক-নির্বাচনি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বরিশাল, ০২ ফেব্রুয়ারি ২০২৬: বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বরিশাল বিভাগের পুলিশ সদস্যদের সাথে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম বিপিএম-এর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনি সভা।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি জনাব বাহারুল আলম, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম।

এছাড়া, সভায় বরিশাল বিভাগের ৬টি জেলার (বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ভোলা এবং পিরোজপুর) সম্মানিত পুলিশ সুপারগণসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইজিপি জনাব বাহারুল আলম তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হল, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।

সভায় উপস্থিত অন্যান্য পুলিশ কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং পুলিশ বাহিনীর প্রস্তুতির বিষয়ে মতবিনিময় করেন।

এ সভা বরিশাল বিভাগের পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি এবং নির্বাচনের সময়ে সুষ্ঠু পরিবেশ রক্ষায় এটি একটি অগ্রণী ভূমিকা পালন করবে।