

সরকার মো. আবুল কালাম আজাদ-
বস্তায় আদা চাষে সম্পূর্ণ সার ও স্প্রে শিডিউল (বস্তা প্রতি)
বস্তা সাইজ: ৫০–৬০ কেজি মাটি মিশ্রণ (ভালো ফলনের জন্য): দোআঁশ মাটি + কম্পোস্ট + বালি/কোকোপিট (ড্রেনেজ ঠিক রাখতে) বীজ আদা: ৩–৪ টি টুকরা, প্রতি টুকরা: ২৫–৩০ গ্রাম, সুস্থ, পোকামাকড়মুক্ত ও চোখসহ বীজ ব্যবহার করবেন
১) রোপণের দিন-বেস সার (মাটির সাথে ভালো ভাবে মিশিয়ে দেবেন) পচা গোবর/কম্পোস্ট: ২–৩ কেজি, টিএসপি: ২০–২৫ গ্রাম, এমওপি (পটাশ): ১৫–২০ গ্রাম, জিপসাম: ১০ গ্রাম, বোরন: ১ গ্রাম (না থাকলে বাদ) বীজ শোধন (রোপণের আগে বাধ্যতামূলক) ট্রাইকোডার্মা: ৫ গ্রাম/লিটার পানি, বীজ ৩০ মিনিট ভিজিয়ে রোপণ করবেন, এতে পচা রোগ ও ছত্রাকের ঝুঁকি কমে
২) ১৫ দিন পর করণীয়-হালকা আগাছা পরিষ্কার
মাটি আলগা করে দিন, মালচিং ঠিক রাখুন (খড়/শুকনো পাতা) প্রয়োজন হলে স্প্রে (পোকা থাকলে) নিম তেল: ৫ মি.লি./লিটার পানি।
৩) ৩০ দিন পর ১ম টপ ড্রেসিং-সার (বস্তা প্রতি) ইউরিয়া: ১০–১২ গ্রাম, এমওপি: ৮–১০ গ্রাম, সার দেওয়ার নিয়ম: সার চারদিকে ছিটিয়ে হালকা কুপিয়ে মাটির সাথে মিশিয়ে পানি দিন।
৪) ৪৫ দিন পর হিলিং আপ (মাটি উঠানো) গাছের গোড়ায় মাটি তুলে ঢিবি করে দিন, এতে গাঁট বেশি হয়, আদা মোটা হয়, ফলন বাড়ে, রোগ প্রতিরোধ স্প্রে (ঐচ্ছিক কিন্তু ভালো) ম্যানকোজেব: ২ গ্রাম/লিটার পানি (১ বার)
৬০ দিন পর ২য় টপ ড্রেসিং-সার (বস্তা প্রতি) ইউরিয়া: ১০–১২ গ্রাম, এমওপি: ৮–১০ গ্রাম, পাতায় দাগ/হলদে হলে স্প্রে, ম্যানকোজেব: ২ গ্রাম/লিটার, ৭ দিন পর আবার ১ বার।
৭৫ দিন পর জৈব খাবার (ফলন বাড়ায়) যে কোনো একটি দিন, ভার্মি কম্পোস্ট: ১–২ মুঠো অথবা, সরিষার খৈল ভিজানো পানি: ১ গ্লাস ১:১০ অনুপাতে পাতলা করে দেবেন।
৯০ দিন পর ৩য় টপ ড্রেসিং-(গাঁট মোটা করার সময়)
সার (বস্তা প্রতি) ইউরিয়া: ৮–১০ গ্রাম (এ সময় কম দেবেন) এমওপি: ১০–১২ গ্রাম (পটাশ একটু বেশি) এই সময় পটাশ বাড়ালে আদা মোটা, ভারী ও ঝকঝকে হয়।
১২০ দিন পর করণীয়-পানি কমিয়ে নিয়ন্ত্রণ করুন আগাছা পরিষ্কার, পচা/হলুদ গাছ থাকলে আলাদা করুন, যদি পচা রোগ দেখা দেয় (গোড়া নরম/দুর্গন্ধ), রিডোমিল গোল্ড: ২ গ্রাম/লিটার পানি, গোড়ায় ড্রেঞ্চিং (বস্তায় ঢেলে দেওয়া)
৭ দিন পর আবার ১ বার।
১৫০–১৮০ দিন সবুজ আদা সংগ্রহ এই সময় কাঁচা/সবুজ আদা তুলতে পারবেন, বাজারে সাধারণত ভালো দাম পাওয়া যায়
২৪০–২৭০ দিন পাকা আদা সংগ্রহ, পাতা হলুদ হয়ে শুকালে আদা তুলবেন, এটি সংরক্ষণযোগ্য ও শুকানো যায়
বস্তায় আদা চাষে ফলন বাড়ানোর ৫ টি কৌশল-
১) পানি জমতে দেবেন না (ড্রেনেজ ঠিক রাখুন)
২) মালচিং ২–৩ ইঞ্চি রাখুন
৩) ৪৫–৬০ দিনে হিলিং আপ বাধ্যতামূলক
৪) ৯০ দিনে পটাশ একটু বেশি দিন
৫) ১৫ দিন পর পর গাছ দেখে ব্যবস্থা নিন (পোকা/রোগ দ্রুত ধরতে)
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন ও কৃষি লেখক ও কথক,বাংলাদেশ বেতার। জে/এ

আপনার মতামত লিখুন :