[gtranslate]

বহুলী ইউনিয়নের নিয়ামতপুরে পল্লীসমাজের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন 


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৩, ১০:০৪ অপরাহ্ন / ৫৭৭
বহুলী ইউনিয়নের নিয়ামতপুরে পল্লীসমাজের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন 

      

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে
 কিশোরী ও নারীদের নিয়ে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয় এবং  সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ জানুয়ারি)  সকাল ১১ টায়  সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের  নিয়ামতপুর পল্লীসমাজের আয়োজনে  উক্ত অনুষ্ঠানের   প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,  সিরাজগঞ্জ সদর  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ‍্যাপিকা হাসনা হেনা। 

তিনি তার বক্তব্যে বলেন,  নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য  আইবৃদ্ধিমূলক প্রশিক্ষণের পাশাপাশি  বাল‍্যবিবাহ নিরুৎসাহিতকরণ প্রতিরোধে সচেতনতামূলক সভা করা,  যৌনহয়রানি প্রতিরোধে কিশোরীদের মনোবল বৃদ্ধিমূলক  সভা করা সহ বিশেষ করে কিশোরীদের পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে ।  পারিবারিক কাজে পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি করা তাহলেই নারী ও শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব। 

এসময়ে সিরাজগঞ্জ   ব্র‍্যাকের জেলা  সমন্বয়ক মোঃ রইস উদ্দিন, ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ডেপুটি ম‍্যানেজার মোঃ সাইফুল ইসলাম ,  এসোসিয়েট অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিউলি খাতুন, সমাজসেবক লিটন মিয়া, আতিকুর রহমান,পল্লীসমাজের সভাপ্রধান রুপালি খাতুন সহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।