[gtranslate]

বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন / ২৭৮
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেনহাজুল ইসলাম তারেক
ও রিয়াজুল ইসলাম সাগর
রংপুর থেকে ফিরে:

আজ ১৬ নভেম্বর ২০২৫ রবিবার রংপুর বেতার ভবন চত্বরে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। “The Role of Radio in Disaster Management ” এই প্রতিপাদ্য নিয়ে একটি সেমিনার বেলা ২.৩০ মিনিট থেকে শুরু হয়ে ঘন্টা ব্যাপী চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের শ্রোতা, বেতারের কর্মকর্তা-কর্মচারী, উপস্থাপক-উপস্থাপিকাসহ রংপুর কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় শ্রোতা আনন্দ মেলা ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের (অবসরপ্রাপ্ত), কারিগরি কার্য শহিদুর রহমান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মহাবুল হোসেন রাজিব, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর। বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক প্রকৌশলী তাসনীম আরা আফরোজ। অনুষ্ঠানটি শুরু করেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সিনিয়র উপস্থাপিকা জিন্নাতুন নাহার এবং শেখ ফরিদ অভি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী শরীফা খাতুন, শিল্পী আমেনা খাতুনসহ বেশ কিছু গুণী শিল্পী। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শ্রোতাদের জন্য উপস্থিত কুইজ পর্ব- এতে ১০ জন শ্রোতাকে কুইজ বিজয়ী করা হয় এবং বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে “না” বলা হয়। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজকের সকল কার্যক্রম সাফল্য মন্ডিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন “ব-দ্বীপ বাংলাদেশ” পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও “মন-তার” আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মেনহাজুল ইসলাম তারেক এবং “ব-দ্বীপ বাংলাদেশ” পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট কবি রিয়াজুল হক সাগর, ফুটন্ত গোলাপ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মাহবুবার রহমান, অ্যামিটি বেতার শ্রোতা ক্লাবের মো. মাসুদ রানা খান, বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাবের জাহিদুল ইসলাম রিপন, ভালোবাসি বেতার শ্রোতা ক্লাবের সেলিম রাজ, তারুণ্যের আলো বেতার শ্রোতা ক্লাবের শাহাবুল ইসলাম শাওন ও দুলু মিয়া, রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাবের তারিফ হাসান প্রমুখ। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে শ্রোতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, গোলাম সারোয়ার, হাবিবুর রহমান, আব্দুল হক, নাহিদ ইসলাম, মাহফুজার রহমান, স্বপন কুমার বর্মন, শ্রী অমল চন্দ্র রায়, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলিফ, হরিদাস চন্দ্র রায়, জোনাইদ আহমেদ, মোহাম্মদ রফিকুল, কান্তেশ্বর রায়, বিক্রম কুমার, রাশেদুল কবীর রুবেল, সোহানুর রহমান শাহীন, জাকির আহমেদ, রাসেল মিয়া, এইচ. এম মাজেদুল ইসলাম, হাফিজুর রহমান, মুহিত আল হাসান, অনন্ত কুমার রায়, ফারুক আহমেদ, হাই হাফিজ, নাবিলা আফরোজ, সাইদুল ইসলাম, নয়ন হোসাইন, আবু সিদ্দিক, সবুজ রায় লাল, সাইফুল ইসলাম (আশা), মাহফুজার রহমান মাফু, জয়নাল আবেদীন, ময়নুল ইসলাম, সুশান্ত সরকার সুরেশ, বিশ্বজিৎ রায় টিটুসহ আরও অনেকেই। জে/এ