[gtranslate]

বাকেরগঞ্জের কলসকাঠিতে ভেকুমেশিন পল্টন সহ চারজন গ্রেফতার


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন / ৪৯
বাকেরগঞ্জের কলসকাঠিতে ভেকুমেশিন পল্টন সহ চারজন গ্রেফতার

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:

২২দিনের ইলিশ নিষেধাজ্ঞা গতকাল মধ্যরাতে শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই ভূমিদস্যুরা মাটিকাটার জন্য নেমে পড়েন, বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানতে পেরে তিনি কলসকাঠী ইউনিয়নে অবৈধ মাটিকাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেন,অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০
ভেকু মেশিন, পল্টুন সহ ৪ জন আসামী কে গ্রেফতার করেন

আটককৃত আসামী এবং মালামাল বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয় এবং নিয়মিত মামলার ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য অবৈধ মাটি কাটার মূল হোতা তেল নাসির ওরফে আর্মি নাসিরকে একাধিকবার গ্রেফতার করলেও থেমে থাকেনি তার কার্যক্রম। মাটি কাটার আসামি, পল্টন ও ভেকু ছারাতে দালালরা ব্যস্ত রয়েছেন, নাসির বাকেরগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজএর কাছে জানতে চাইলে তিনি বলেন আটককৃত আসামীদেরকে ইতিপূর্বে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করা হয়েছিল
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।