

মোঃ মহিউদ্দিন,
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যায় কবলিত আশ্রয় কেন্দ্র আশ্রয় নেওয়া ও পানি বন্দি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা হতে বিকাল পর্যন্ত বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডে মধ্যম পাড়া এলাকা ও আশ্রয় নেওয়া কিশোলয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, বাঘাইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ। বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন আমি আপনাদের পাশে আছি এবং সব সময় পাশে থাকবো, এই সামান্য ত্রাণ সামগ্রী আপনাদের দিয়ে গেলাম সরকারি ভাবে আরো বরাদ্দ পেলে আমি আপনাদের কাছে আবারো আসবো। জে/এ

আপনার মতামত লিখুন :