[gtranslate]

বান্দরবানের রুমায় অভিযানকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন / ৫৪
বান্দরবানের রুমায় অভিযানকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট

বান্দরবানের রুমায় অভিযানকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহত সেনা কর্মকর্তা হলেন,
সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান।

সেনাবাহিনী জানিয়েছে, গত ১ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তার নেতৃত্বে একটি টহল দল সন্ত্রাসী অবস্থানের খবর নিয়ে অভিযান চালাচ্ছিল। সন্ত্রাসীদের অপ্রত্যাশিত গুলিতে তিনি বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

গোলাগুলিতে হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো সেনারা ৩ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত করেন। ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি, ৪ জোড়া সন্ত্রাসীদের ইউনিফর্ম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, হাবিবুর রহমান রুমা জোনের দায়িত্বশীল সিনিয়র জেসিও ছিলেন। তার অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি সেনাবাহিনী পদক (এসবিপি) প্রাপ্ত হয়েছেন।