

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ১০ ও ২৭ দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গ্রহণে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঐ
আজ সোমবার (১৬জানুয়ারী) সকালে পৌর বিএনপির আয়োজিত ব্যানারে আরামনগর বাজারে অবস্থিত বিএনপির পার্টি অফিস চত্তরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-দপ্তর বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহিন, পৌর বিএনপি-র সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চয়ন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, পানি, নিত্যপণ্য সহ জনসেবার বিভিন্ন খাদসমুহের মূল্যবৃদ্ধি ও গণবিরোধী সকল সিদ্ধান্ত বাতিল করে এই সরকার পদত্যাগ করলে দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে এমনটাই দাবি জানান নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন :