[gtranslate]

বিদ্যুতের দাম কমানোর দাবিতে রামগড়ে বিএনপির মিছিল


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন / ৪৭২
বিদ্যুতের দাম কমানোর দাবিতে রামগড়ে বিএনপির মিছিল

 

মোঃ মোজাম্মেল হোসাইন
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি

১০ দফা দাবী বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি।কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৬ জানুয়ারি)সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রামগড় -বারৈয়ার হাট সড়কের পাশে এ প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ও পৌর বিএনপির সংগঠনের নেতা-কর্মীরা।পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুর হোসেন নুরু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন প্রমূখ।উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বিদ্যূতের অস্বাভাবিক মূল্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অভিলম্বে কমানো, বিএনপির ১০ দফা বাস্তবায়ন করা, হত্যা,গুম, খুন বন্ধ  করা,বেগম জিয়াসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বানোয়াট মামলাসমূহ প্রত্যাহার করে বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।তত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহবানও  জানান বিএনপি নেতারা। এসময় পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জানে আলম দুলাল,রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সুজায়েত আলী সুজাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

এ/হ