

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,রাঙ্গামাটি:
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-বিলাইছড়ি থানা পুলিশের অভিযানে এক আসামীকে আটক করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। তিনি আরও জানান শুক্রবার (৩১ অক্টোবর) বেলা অনুমান ১১:৩০ ঘটিকায় বিলাইছড়ি থানাধীন পল্টনঘাট হতে বিলাইছড়ি থানার এএসআই (নি:) রিপন কান্তি নাথ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানায় মুলতবিথাক সিআর-১৭২/২৫ (রাঙ্গুনিয়া), ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ এর ওয়ারেন্টভুক্ত আসামী- নতুন বাবু তঞ্চঙ্গ্যা, পিতা-রাঙ্গাবিচা তঞ্চঙ্গ্যা, শুকনাছড়ি, ১২০ নং সাক্রাছড়ি, পো: বিলাইছড়ি, থানা-বিলাইছড়ি, জেলা-রাঙ্গামাটিকে আটক করেন। আটক পরবর্তী উক্ত আসামীকে অদ্যই কোর্টে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :