[gtranslate]

বিলাইছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন — ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২২, ৬:১০ অপরাহ্ন / ৪৮০
বিলাইছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন — ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যাঃ

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বিলাইছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর পক্ষ হতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন রাঙ্গামাটির ৩০৫ ব্রিগেডের ব্রিগেড কমাণ্ডার, ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি, পিএসসি।
তিনি জোন পরিদর্শন শেষে এইসব বস্ত্র বিতরন করেন।

 

১৪ ডিসেম্বর ( বুধবার) বেলা ২ঃ ০০ ঘটিকায় জোনের মাঠ থেকে দুস্থ, অসহায়দের মাঝে এইসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২বীর বিলাইছড়ি সেনা জোনের জোন কমাণ্ডার বিএ -৬৮৪৫ লেঃ কর্ণেল আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি এবং ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ।

এতে ১ নং বিলাই ইউনিয়নের দূর্গম এলাকার প্রথম ধাপে ১০০ জনের মাঝে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।তাই শীতবস্ত্র পেয়ে খুবই খুশি এলাকার জনগণ।