[gtranslate]

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন / ৪৬৯
বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

এস এম রুবেল (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করে মুন্নি বেকারির মালিক আব্দুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওয়াবদামোড়ে অবস্থিত মুন্নি বেকারিতে এ জরিমান করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।
সহযোগীতায় ছিলেন, ফরিদপুর জেলার বিএসটিআই প্রকৌশলী পরিদর্শক মো. মাহমুদুল হাসান রানা।

আদালত সূত্রে জানা যায়, মুন্নি বেকারি বিএসটিআই এর অনুমোদন ও পন্যের প্যাকেটে মেয়াদের তারিখ না দেয়ার জন্য ২০১৮ সালের ২৪ এর ১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করাসহ পরবর্তী হুশিয়ারী সংকেত দেয়া হয়। পূণরায় এমন অপরাধ করলে ওই বেকারি সিলগাল করা হবে।