[gtranslate]

বোরো ধানের কুশির/গোছার সংখ্যা বৃদ্ধি করতে কৃষক পর্যায়ে করণীয়


প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন / ৭৮
বোরো ধানের কুশির/গোছার সংখ্যা বৃদ্ধি করতে কৃষক পর্যায়ে  করণীয়

সরকার মো. আবুল কালাম আজাদ-

১ম কিস্তি: ১. বোরো ধানের চারা রোপনের ১০ থেকে ১৫ দিন পরে বিঘা প্রতি ৮/১২ কেজি ইউরিয়া সারের সাথে ১ কেজি সালফার মিশিয়ে জমিতে ১ থেকে ২ ইঞ্চি পানি রেখে জমিতে ছিটিয়ে দিন। ছিটিয়ে দেওয়ার পরে সাথে সাথে যদি পারেন জমিতে হাত নিড়ানি দিয়ে মাটি আলগা করে দিবেন। এতে করে সারের কার্যকারিতা বেড়ে যায়।পারলে জমিতে চারা রোপণ এর ২০ থেকে ২৫ দিন এর মধ্যে জমি টা শুকিয়ে নিবেন। তার পরে আবার পূনরায় পানি দিবেন।এতে করে কুশির সংখ্যা আরো বেড়ে যাবে।
২য় কিস্তি: চারা রোপণ এর ৩০ থেকে ৩৫ দিন এর মধ্যে ৮ থেকে ১০ কেজি ইউরিয়া সার ১ থেকে ২ ইঞ্চি পানি রেখে ছিটিয়ে দিবেন।
৩য় কিস্তি: পারলে চারা রোপণ এর ৪০ দিন এর মাথায় ১ কেজি জিংক ১ থেকে ২ ইঞ্চি পানি রেখে ছিটিয়ে দিবেন।
মনে রাখতে হবে : জমিতে অযথা এটা স্প্রে ওটা স্প্রে দেওয়ার কোন দরকার নেই।শুধু শুধু উৎপাদন খরচ বাড়াবেন না। উপরের এই কাজগুলো করলেই আপনার জমিতে কুশির পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ।

কেন্দ্রীয় সভাপতি,বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন ও কৃষি লেখক ও কথক, বাংলাদেশ বেতার।