[gtranslate]

ভাঙছে নদীর ঢেউ


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন / ১১১
ভাঙছে নদীর ঢেউ

তাছলিমা আক্তার মুক্তা

 

বইছে নদীর উতাল হাওয়া
বাঁধ ভাঙানো ঝড়ে ,
নদীর বুকের পাঁজর ছুঁয়ে
ঢেউ ভাঙছে অকাতরে।

শান্ত নদীর কি হলো রে
কিসের এতো ব্যথা ?
একা একা ভাঙছে শুধু
কয়না কোনো কথা ।

নীরব হয়ে থাকতো নদী
সমুদ্রের ঐ বুকে ,
অচেনা সব দুঃখ গুলো
দাঁড়িয়ে পড়ছে রুখে ।

এই সমুদ্র দাওনা তুমি
একটু সান্ত্বনা ,
কোন সে সুখের আশায়
এতো যন্ত্রণা ।