[gtranslate]

ভাণ্ডারিয়ায় তিন দিনব্যাপী পৌরকর মেলা ২০২৫ শুরু হচ্ছে


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১২:১৫ অপরাহ্ন / ১৮৯
ভাণ্ডারিয়ায় তিন দিনব্যাপী পৌরকর মেলা ২০২৫ শুরু হচ্ছে

ভাণ্ডারিয়ায় তিন দিনব্যাপী পৌরকর মেলা ২০২৫ শুরু হচ্ছে

এম এফ এইচ রাজু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি – এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার উদ্যোগে তিন দিনব্যাপী ‘পৌরকর মেলা ২০২৫’ আয়োজন করা হয়েছে।

আগামী ৭ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টা ৩০ মিনিটে ভাণ্ডারিয়া পৌরসভা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন পৌর প্রশাসক রেহেনা আক্তার। মেলা চলবে ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত নাগরিকরা মেলায় কর পরিশোধসহ বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন।

পৌর প্রশাসক রেহেনা আক্তার বলেন, ভাণ্ডারিয়া পৌরসভার নয়টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে নিয়মিত কর পরিশোধ অপরিহার্য। নাগরিকদের কর বিষয়ে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, পৌর হোল্ডিং কর মেলায় থাকছে বিশেষ সুবিধাব- বকেয়া করের জরিমানা মওকুফ, মেলায় কর পরিশোধে ১০% ছাড়, সর্বোচ্চ কর পরিশোধকারী ২০ জনকে পুরস্কার প্রদান, এ ছাড়া কর সংক্রান্ত তথ্য, পরামর্শ ও বিভিন্ন সেবা মেলায় পাওয়া যাবে।