[gtranslate]

ভান্ডারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন / ২৩২
ভান্ডারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে জালাল সরদার (৪৩) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ করিম সরদারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জালাল সরদারের বিরুদ্ধে খুনসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।