

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) ভান্ডারিয়া থানার আওতাধীন নিজ ভান্ডারিয়া এলাকা থেকে নিজাম মল্লিক (৫৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত মান্নান মল্লিকের পুত্র এবং ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ নিজাম মল্লিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :