

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মহিবুল্লাহ (১২) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিশু নিখোঁজ হয়েছে। তার পরিবার সকলের কাছে সন্তানের সন্ধানে সহযোগিতা কামনা করেছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে মহিবুল্লাহ নিজ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শিশু উপজেলার নদমূলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওবায়দুল ফকিরের ছেলে। সে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন তাহফিজুল কুরআন মডেল মাদরাসা, নাজেরা বিভাগে পড়াশোনা করতো। তার গায়ের রঙ শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট।
পরিবারের দাবি, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির মা হামিদা বেগম ভান্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ জানায়, নিখোঁজ শিশুর উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: ০১৭২২৭৯৬৬৩২, ০১৭৩১৫৭৯৪৪৭।
আপনার মতামত লিখুন :