[gtranslate]

ভান্ডারিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ১:২২ অপরাহ্ন / ১৪০২
ভান্ডারিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ নজরুল হক মিয়া ওরফে সবুজ (পিতা: মৃত নুরুল হক মিয়া)। তার বাড়ি ভান্ডারিয়া পৌরসভার জেলখানার পূর্ব পাশ এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০২ মার্চ ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ভান্ডারিয়া পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একটি মাদক মামলায় আদালত কর্তৃক ৬ মাসের কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এ গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে।