[gtranslate]

ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা


প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন / ১৬৯
ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

এম এফ এইচ রাজু,
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি-

পিরোজপুরের ভান্ডারিয়ায় “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর আগামী এক বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ জুলাই) এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন মানব সেবা ব্লাড ফাউন্ডেশন এর পরিচালক মো. মাহাদী হাসান। এছাড়াও পরিচালনায় রয়েছেন, জুভায়ের হোসেন রিদয় ও মিরাজ আকন।

মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর নতুন কমিটির সভাপতি তাহফিমুল ইসলাম আলভি, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক রাজিব আকন, প্রচার সম্পাদক জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক মিরাজ খান, কোষাধ্যক্ষ রায়হান মোরশেদ রাব্বি, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রিয়াজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রিয়াজ মল্লিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইমন সরদার, ব্লাড ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার সাড়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাওলাদার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ইমন সহ ৭১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

মানব সেবা ব্লাড ফাউন্ডেশন এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করে ভান্ডারিয়া, পিরোজপুর সহ দেশের ভিবিন্ন প্রান্তে ব্যাপক স্বনামের সাথে বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে।