

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় লাইসেন্স ছাড়া মজুদ রাখা ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার এবং ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান এর নেতৃত্বে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শিয়ালকাঠি এলাকার খলিলের মোড়ে অবস্থিত তানভীর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের পাশের কক্ষ থেকে লাইসেন্সবিহীন পাঁচ ড্রাম (প্রায় ১,০০০ লিটার) ডিজেল জব্দ করা হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মোঃ সিদ্দিক হাওলাদার (৫৭), পিতা: মৃত হোসেন আলী হাওলাদার, উত্তর শিয়ালকাঠি, ৮ নম্বর ওয়ার্ড, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দকৃত ডিজেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :