[gtranslate]

ভান্ডারিয়ায় লাইসেন্সবিহীন ডিজেল মজুদ, জব্দ ১,৪০০ লিটার


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন / ১৮৪
ভান্ডারিয়ায় লাইসেন্সবিহীন ডিজেল মজুদ, জব্দ ১,৪০০ লিটার

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লাইসেন্স ছাড়া মজুদ রাখা ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোঃ সিদ্দিক মীর (৪৫), পিতা: দেলোয়ার মীর, উত্তর শিয়ালকাঠি, ৮ নম্বর ওয়ার্ড, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর- এর বসতবাড়ির উঠান থেকে লাইসেন্সবিহীন সাত ড্রাম (প্রায় ১,৪০০ লিটার) ডিজেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সিদ্দিক মীরকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে পেট্রোলিয়াম মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।