[gtranslate]

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভান্ডারিয়ায় হিট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী বন্ধ ঘোষণা 


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:০০ অপরাহ্ন / ২৪৮
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভান্ডারিয়ায় হিট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী বন্ধ ঘোষণা 

এম এফ এইচ রাজু

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখা- পিরোজপুর।

ভান্ডারিয়া উপজেলা শাখার আয়োজনে ৩০ ডিসেম্বর রোজ মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিলো।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে কেন্দ্রীয় কমিটির দেয়া অবগতি পত্রে বাংলাদেশ এর সকল মহানগর, জেলা-উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বন্ধ ঘোষণা ও শোক প্রকাশের কথা জানানো হয়।

তারই ধারাবাহিকতায় ভান্ডারিয়া উপজেলায় সকল আনুষ্ঠানিকতা বন্ধ ঘোষণা করেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মো. মেহেদী হাসান।

তিনি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে আসছে। হিট ফাউন্ডেশন এর পরিবারের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বিষয় সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানানোর কথা বলেন।