[gtranslate]

ভারতের পশ্চিমবঙ্গে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে গঙ্গা সাগর মেলা


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন / ২১৯
ভারতের পশ্চিমবঙ্গে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে গঙ্গা সাগর মেলা

কলকাতা থেকে  মনোয়ার ইমামঃ কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গঙ্গা সাগর মেলা অর্থাৎ পৌষ সংক্রান্তি পূণ্যস্নান তিথি। লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই গঙ্গা সাগর মেলা ও পৌষ সংক্রান্তি র পূণ্যস্নান তিথি। মেলা উপলক্ষে আয়োজিত মহাসমারোহে প্রায় কয়েক লাখ সাধু সন্ন্যাসী উপস্থিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর এর উপকূলে কপিল মনির আশ্রমে। ধর্মাবলম্বীদের এই পবিত্র পূণ্যস্নান তিথি উপলক্ষে আয়োজিত মহাসমারোহে নাগা সন্ন্যাসীদের আগমন ঘটে। উত্তর প্রদেশের মহাকুম্ভ মেলা উপলক্ষে আয়োজিত মহাসমারোহে সকলকেই স্নান সেরে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর এর উপকূলে কপিল মনির আশ্রমে কাছে পূণ্যস্নান তিথি উপলক্ষে একত্রিত হয় মহা পূণ্যস্নান করার জন্য।তাই আগে থেকেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোন যানযট যাতে না হয় তার জন্য আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সবধরনের সহযোগিতা করছেন। গঙ্গা সাগর মেলা উপলক্ষে প্রায় ৩০, হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। সেই সঙ্গে থাকছে উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর সদস্যরা এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সদস্যরা এবং প্রচুর সিভিক পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সেচ্ছাসেবক দলের সদস্যরা। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আগামী ১২,ই জানুয়ারি মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যত মন্ত্রী রয়েছে তাদের কে গঙ্গা সাগর মেলা উপলক্ষে আয়োজিত মহাসমারোহে আগত অতিথিদের তদারকি করার নির্দেশ দিয়েছেন।

গঙ্গা সাগর মেলা উপলক্ষে প্রায় ২৫০০,টি বাস এবং ২৫০,টি লঞ্চ সহ ২১টি জেটি নির্মাণ করা হয়েছে। গঙ্গা সাগর মেলা উপলক্ষে আয়োজিত মহাসমারোহে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ও জলপথে টহলদারি করবে ভারতের জাতীয় নিরাপত্তা কর্মীরা। গঙ্গা সাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডি এম এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই পি এস ও সুন্দর বন জেলা পুলিশ সুপার এবং বারুইপুর জেলা পুলিশ সুপার এবং সুন্দর বন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান শওকত মোল্লা এবং পশ্চিম বাংলার পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রী দিলীপ মন্ডল এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ডায়মন্ড হারবার এর বিধায়ক পান্নালাল হালদার এবং জয়দেব হালদার এবং জোগরন্জন হালদার আলোক জালদা বিভাস সর্দার সহ অন্যান্য তৃনমূল দলের বিধায়ক ও মন্ত্রীরা। গঙ্গা সাগর মেলা উপলক্ষে কলকাতার গঙ্গা নদীর তীরে অবস্থিত সাধু সন্যাসী এবং আগত অতিথিদের জন্য ক্যাম্প করা হয়েছে। এবং এর দেখভাল করার দায়িত্ব কলকাতার মেয়র ফিরাদ ববি হাকিম এর উপর।
সবমিলিয়ে আগামী ১০ জানুয়ারি থেকে মেলা চলবে আগামী ১৬,ই জানুয়ারি পর্যন্ত।

এ/জে