[gtranslate]

ভারতের বিহারে শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর জয়ী হয়েছেন


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৫:২২ অপরাহ্ন / ৬৪
ভারতের বিহারে শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর জয়ী হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক :  মাত্র ২৫ বছর বয়েসে ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ও জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর জয়ী হয়েছেন। আলিনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।  মৈথিলী ঠাকুর এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে পরিচিত হয়েছেন।
জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলিনগরের উন্নয়নের দিকে।

সংগীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। তিনি ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসংগীত শিক্ষা গ্রহণ করেছেন। ২০১৭ সালে তিনি টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

এ/জে