

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা এই মূল মন্ত্রকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনসার ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর-২০২২ খ্রি. বুধবার সকালে দূর্গাবাড়ি আনসার ভিডিপি ক্যাম্পের হলরুমে, মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রুবেল দে’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ আনসার ব্যাটালিয়ন কুমিল্লা টিলার উপ-পরিচালক ও খাগড়াছড়ি জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট, জে. এম ইমরান।
মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি অফিসার ও প্রশিক্ষিকা রহিমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানাজার, মোহাম্মদ আব্দুর রহিম, মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক, সুমন চন্দ্র নাথ প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট, জে. এম ইমরান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্যের অন্যতম অংশীদার। জনসম্পৃক্ত সুশৃঙ্খল এ বাহিনী গুরুত্বপূর্ণ সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, নারী ও শিশুপাচার রোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অনবদ্য অবদান রাখছে। নারীর ক্ষমতায়ন, জনকল্যাণ ও উন্নত জাতি গঠনে এ বাহিনীর বহুমুখী উন্নয়নমূলক কর্মতৎপরতা প্রশংসনীয়। এ ছাড়াও খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এ বাহিনীর সদস্যরা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।
আপনার মতামত লিখুন :