[gtranslate]

মানব জাতি


প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৪, ৮:২৩ পূর্বাহ্ন / ৮৯
মানব জাতি

নিত্যানন্দ বিশ্বাস

পৃথিবীর বয়স বছর পনেরশ কোটি
জ্বলন্ত সূর্য থেকে পৃথিবী নামের গ্রহটি।
কোটি কোটি বছর পরে সুন্দর পৃথিবী
প্রথম প্রাণীটি বৃক্ষ, নহে মানব মানবী।

মাটির ভুবনে জন্ম নিল পর্বত পাহার
আলো,বায়ু,নদনদী, মাঠ,ঝরনা,সাগর।
বৃক্ষের পরে মৎস্য, পশু, পাখি, কীট
সর্ব শেষে সেরা সৃষ্টি মানবরা হিট।

নর-নারীর বয়স দশ লক্ষ বৎসর
সভ্যতার বয়স ছয় হাজার বছর।
সৃষ্টির প্রথম লগ্নে ভাষা ছিল নাকো মুখে
মনোভাব প্রকাশিত অঙ্গভঙ্গি ছবি এঁকে।

আধুনিক যুগের মানব সেরা সৃষ্টি প্রাণী
শুধু প্রাণ দিতে নারি বাকি সবকিছু জানি।
কবি নিত্যানন্দ কহে ধন্য মানব জনম
বার বার হবে নাকো এই মানব জনম।

আস্‌কর,আগৈলঝাড়া, বরিশাল
বাংলাদেশ।