[gtranslate]

মানিকছড়িতে অর্থনৈতিক শুমারির প্রথম জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রমে নিয়োজিত তালিকাকারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু


প্রকাশের সময় : জুন ২৮, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন / ২১৫
মানিকছড়িতে অর্থনৈতিক শুমারির প্রথম জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রমে নিয়োজিত তালিকাকারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক আয়োজিত অর্থনৈতিক শুমারির প্রথম জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রমে নিয়োজিত তালিকাকারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

২৮ জুন-২০২৪ খ্রি. শুক্রবার সকাল ৯ টা মানিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক আয়োজিত অর্থনৈতিক শুমারির প্রথম জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রমে নিয়োজিত তালিকাকারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সমগ্র মানিকছড়ি উপজেলাকে ৩টি জোনে বিভক্ত করে
অর্থনৈতিক শুমারির প্রথম জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রমে নিয়োজিত তালিকাকারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জোন-১ এ জোনাল অফিসার ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব করছেন এস, এম নাসির উদ্দিন এবং এ লিস্টার হিসেবে অংশগ্রহণ করছেন ২১ জন।জোন-২ এ জোনাল অফিসার ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব করছেন রুবেল সাহা এবং এ জোনে লিস্টার হিসেবে অংশগ্রহণ করছেন ১৯ জন। জোন-৩ এ জোনাল অফিসার ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব করছেন অঞ্জন কুমার নাথ এবং এ জোনে লিস্টার হিসেবে অংশগ্রহণ করছেন ২৯ জন।

উপজেলায় মোট লিস্টার ৬৯ জন, আইটি লিস্টার ৩ জন তারা হলেন যথাক্রমে মো. রিপন মিয়া, মো. আবুল হাসেম, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মানিকছড়ি উপজেলায় ২৮,২৯ ও ৩০ জুন-২০২৪ খ্রি. পর্যন্ত চলবে প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ কর্মশালার পর ১ জুলাই-২০২৪ থেকে আগামী ১৫ জুলাই-২০২৪ পর্যন্ত (সম্ভাব্য) শুমারির প্রথম জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রম পরিচালিত হবে।