

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা তথ্য সেবা অফিসের উদ্যাগে মানিকছড়ির তিনট্যহরী ইউনিয়নে, ৬নং ওয়ার্ডের, মহামুনি পাড়ায় উঠান বৈঠকের আয়োজন করা হয়।
১৯ ডিসেম্বর-২০২২ খ্রি. সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা তথ্য সেবা অফিসের উদ্যাগে মানিকছড়ির তিনট্যহরী ইউনিয়নে, ৬নং ওয়ার্ডের, মহামুনি পাড়ায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, মোসা. সুমাইয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসের, ভেটেনারী সার্জন, রনি কুমার দে প্রমুখ।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য সেবা সহকারী শাহানাজ আক্তার ও
৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউ,পি সদস্য, শাহানাজ বেগম। আলোচনা সভায় বক্তারা উপস্থিত মহিলাদের সাথে বিভিন্ন দৈনন্দিন সমস্যা, বাল্য বিয়ে প্রতিরোধ ও নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :