[gtranslate]

মানিকছড়িতে একতা যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২২, ৯:০৭ অপরাহ্ন / ৫৪২
মানিকছড়িতে একতা যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এম. জুলফিকার আলী ভূট্টো বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন একতা যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

২২ ডিসেম্বর-২০২২ খ্রি. বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন একতা যুব সংঘের উদ্যোগে মানিকছড়ি প্রেসক্লাবে মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. শফিকুর রহমান ফারুক, মানিকছড়ি একতা যুব সংঘের সভাপতি, এস,এম, নাসির উদ্দিন, সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম, মানিকছড়ি গিরি মৈত্রী কলেজের ক্রীড়া শিক্ষক, মো. মনির হোসেন প্রমুখ।

 

একতা যুব সংঘের সাধারণ সম্পাদক, মো. ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে আরও উপস্থিত ছিলেন, মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইদ্রিস ইসলাম বাচ্ছু, ৪,৫ ও ৬ ওয়ার্ডের ইউ,পি সদস্য, শাহানাজ পারভীন, ইউপি সদস্য, মো. আসাদুল ইসলাম, সাংবাদিক মো. রবিউল ইসলাম ও মো. ইসমাইল হোসেন।