

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আগামী ১৭-২২ ডিসেম্বর-২০২২ খ্রি. ৬ (ছয়) দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের অংশগ্রহণে এ্যাডভোকেসি সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

১৫-ডিসেম্বর-২০২২ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০ টায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন।

৬ (ছয়) দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী (হিসাব) মো. ওসমান গনি’র সঞ্চালনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, মো. হাফিজ উদ্দিন স্বাগত বক্তা হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, ডা. মো. এনায়েত উল্লাহ মাহফুজ, মানিকছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মো. ইদ্রিস ইসলাম বাচ্ছু, ইউপি সদস্য, মো. শাহ আলম, স্বাস্থ্য সহকারী মো. ইউসুফ ও মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আবদুল মান্নান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নব দম্পতি এবং গর্ভবতী মায়েদের সচেতন হতে হবে। বিশেষ করে নব দম্পতিদের নিজেদের নিরাপত্তার জন্য যে সকল পদ্ধতি সরকারি বা বে-সরকারি ভাবে দেয়া হয় তা গ্রহণ করে নিজেদের জীবন নিজেরাই নিরাপদ রাখতে পারেন এবং সুন্দর জীবন গড়তে পারেন। স্বাস্থ্য বিভাগের মানোন্নয়নে সব সময় এক যোগে কাজ করে আসছে। জাতীয় টিকা দিবস, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, রুটিন-ইপিআই, কমিউনিটি ক্লিনিক সেবা ইত্যাদি। কার্যক্রমে স্বাস্থ্য অধিনস্তরের কর্মকর্তা-কর্মচারীগণের পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণের সক্রিয় অংশগ্রহণের সরকারের টিকাদান কর্মসূচি আজ বিশ্বের কাছে রোল মডেল।
প্রতি বছরের ন্যায় এবারও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইসি অপারেশনাল প্ল্যানের আওতায় পরিবার পরিকল্পনা, মা ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও বিশেষ সেবা প্রদানের উদ্দেশ্যে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপযাপন হতে যাচ্ছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে কর্মকর্তা-কর্মচারীগণ বর্ণিত কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
এ সময় অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের সকল মাঠ কর্মী, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :