


এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি সদর ইউনিয়নের জামতলা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারী-২০২৩ খ্রি. শনিবার বিকাল ৩ টায় পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি সদর ইউনিয়নের জামতলা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে বিশিষ্ট সমাজ সেবক ও সমাজ সর্দার, মো. আবদুল মালেকের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি মুহাম্মদ শামছুদ্দোহা আশরাফী খতিব, সাইন্স ল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা এবং প্রিন্সিপাল ও প্রধান মুফতি, জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম, বাউনিয়াবাদ, মিরপুর, ঢাকা।
উক্ত মাহফিলের প্রধান বক্তা ছিলেন, মাওলানা মুহাম্মদ ছানাউল্লাহ্ নুরী মাহামুদী খতিব, এস. চৌধুরী জামে মসজিদ, হালি শহর, চট্টগ্রাম এবং চেয়ারম্যান, আল আহ্বাফ রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি দিলদার বিন কাসেম (দাঃ বাঃ) পরিচালক, ওসমান বিন আফ্ফান মাদ্রাসা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
ওয়াজ মাহফিলে স্বাগত বক্তা ছিলেন, আলহাজ্ব মাওলানা মো. আলী আকবর, ইমাম ও খতিব, জামতলা ইসলামপুর জামে মসজিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. শফিকুর রহমান ফারুক, মানিকছড়ি উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক, মো. রফিকুল ইসলাম, মানিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, মো. সামায়উন ফরাজী সামু প্রমুখ।
আপনার মতামত লিখুন :