

কে. এম আব্দুর রব রাসেল, মানিকছড়ি-
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাধীন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন শাখা’র পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাম উপলক্ষে আজিমুশশান সুন্নি মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বাদে জুমু’আ হতে যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি হযরতুলহাজ্ব কাজী আল্লামা আবু তাহের আনসারী (মা.জি.আ), সংগঠনের সাধারণ সম্পাদক এম. এম মোমিন মাষ্টারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী আলোচক ইমামে আযম (রাঃ) দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আল্লামা এনাম রেজা আল কাদেরী সিলেট।

প্রধান ওয়ায়েজ ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও আর টিভির ইসলামী ভাষ্যকার হযরতুল্লামা মুফতী শরীফুল ইসলাম সাইফি। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওঃ কারী ইমরান হোসাইন কাদেরী, বরুড়া, কুমিল্লা। মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল্লাহ্ আল নূরী যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহ-সভাপতি মাও. মো. মাহমুদ মানিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মীর হোসেন। যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন। যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম চেয়ারম্যান। যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. ইসমাইল হোসেন। এতে হামদ নাত পরিবেশন করেন চট্টগ্রাম ষোল শহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মো. মিজানুর রহমান কাদেরী। এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে আসলে সুন্নাতগণ উপস্থিত ছিলেন। এ সময় হাজারো মুসল্লির আগমনে মিলাদ কিয়াম দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে। জে/এ
আপনার মতামত লিখুন :