[gtranslate]

মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়, তারা আমাদের অহংকার – ডাঃ মুরাদ হাসান এমপি


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ১১:০০ অপরাহ্ন / ৮৫২
মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়, তারা আমাদের অহংকার –  ডাঃ মুরাদ হাসান এমপি

 

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ি (জামালপুর)
প্রতিনিধিঃ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান ডাক্তার মুরাদ হাসান এমপি বলেছেন- ‘মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা’ মুক্তিযোদ্ধাদের অবদান বাংলার মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। এই অবদান বাংলার মানুষের ভুলার নয়। এই দেশ বঙ্গবন্ধুর আর্দশের মুক্তিযোদ্ধাদের চেতনায়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং আগামী দিনেও চলবে। তারা আমাদের গৌরব অহংকার।

সোমবার (১২ডিসেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ‘পাক হানাদার মুক্ত দিবস’ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সুজাত আলী, বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।

এ-সময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, আ.লীগের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী ও আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।