[gtranslate]

রাঙামাটির জেলা প্রশাসক অফিসের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ধনপাতা বনবিহার পরিদর্শন


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন / ৫৫৩
রাঙামাটির জেলা প্রশাসক  অফিসের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে  ধনপাতা বনবিহার পরিদর্শন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-
ধনপাতা বনবিহারে হঠাৎ রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শীর্ষ কর্মকর্তা নিয়ে ধনপাতা বনবিহার পরিদর্শনের জন্য বিহারে আগমন করেন। এতে বৌদ্ধ ভিক্ষু ও কমিটির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এসময় সদর ইউএনও সহ ও অন্যান্য কর্মকর্তা এবং ১নং জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত কারবারী, ৪,৫,৬নংওয়ার্ড মহিলা সদস্যা শান্তি রানী চাকমা সহ বিহার কমিটি গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

ছজেলা প্রশাসক বিহারে বৌদ্ধ ভিক্ষু ও কমিটির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং বিহারের বিভিন্ন সমস্যার কথা প্রধান বিহারাধক্ষ্য প্রজ্ঞা ব্যোধি স্থবির ভান্তে কথা শুনেন, পরে বিহারের প্রধান সমস্যা বনভান্তের কালের সাক্ষী, প্রথম ধ্যানের স্মৃতি ব্যোধি বৃক্ষটি ঘুরে পিরে দেখেন।