[gtranslate]

রাজবাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষে প্রস্তুতি সভা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ৩:১৭ অপরাহ্ন / ১৫৩
রাজবাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষে প্রস্তুতি সভা

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

আগামী ১লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষে
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে
গোয়ালন্দ মোড়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন,আসজাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক আতিকুল শিকদার আতিক, সোহেল রানা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্যারিস শেখ, রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল প্রমূখ।