[gtranslate]

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ এম. খাইরুজ্জামান লিটনের সিরাজগঞ্জে আগমনে ফুলেল শুভেচ্ছা  ও মতবিনিময়সভা 


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৩, ৭:৪৩ পূর্বাহ্ন / ৫৮৫
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ এম. খাইরুজ্জামান লিটনের সিরাজগঞ্জে আগমনে ফুলেল শুভেচ্ছা  ও মতবিনিময়সভা 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ 
স্বাধীন বাংলার স্থপতি বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্য তম শহীদ কামরুজ্জামানের    সুযোগ্য পুত্র 
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সফল মেয়র, জননেতা এ. এইচ. এ. খাইরুজ্জামান লিটন সিরাজগঞ্জে আগমনে ফুলেল শুভেচ্ছা প্রদান , দলীয় কার্যালয় পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত  মতবিনিময় সভা  করা হয়। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি -২০২৩) সন্ধ্যায়  
 সিরাজগঞ্জ শহরের  এস.এস. রোডস্থ  জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত  মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা, আলহাজ্ব   অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান   । 

এসময়ে   ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে মতবিনিময় সভায় আরো সংক্ষিপ্ত  বক্তব্যে রাখেন   সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার,   সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা  ফিরোজ ভূঁইয়া, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক,মানবসম্পদ সম্পাদক পিয়ার চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের  সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল,  পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা আসাদ উদ্দীন পবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী  সহ জেলা আওয়ামী লীগের সকল  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

জানা যায় যে,  আগামী ২৯ শে জানুয়ারি-২০২৩  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল জনসভা কে সফল করতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে  এ মতবিনিময় সভা করা হয় ।