[gtranslate]

রামগড় পৌরসভার ২৬ কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ৯:২৫ অপরাহ্ন / ৪০১
রামগড় পৌরসভার ২৬ কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

মেঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ২৬ কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প গ্রহণ ও তা যথাযথ বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। সোমবার( ১২ ডিসেম্ব) সকালে পৌর মেয়র রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে পৌরসভা চত্বরে বাজেট ঘোষণা ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় মেয়র রফিকুল আলম কামাল এই বাজেট ঘোষণা করেন।সভায় রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান, রামগড় সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, খাগড়াছড়ির সাবেক সাংসদ এ কে এম আলীম উল্লাহ, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি , উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোস্তফা হোসেন, প্যানেল মেয়র মোঃ শামীম, ও সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু ও অন্যান্যরা বক্তব্য রাখেন।
মত বিনিময় সভায় বক্তারা পৌরসভার উন্নয়নে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প গ্রহণ এবং সঠিকভাবে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।
সভার শুরুতেই রামগড় পৌরসভার সহকারী প্রকৌশলী অর্ণব চাকমা ২০২২-২০২৩ অর্থবছরে রামগড় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সমূহ সকলের সামনে উপস্থাপন করেন।
রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বাজেট বাস্তবায়নে উপস্থিত সুধী সমাজ ও পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।